ভোলায় তিন গুণি শিক্ষক সম্মাননা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিলো শিক্ষকের পাশে ভবিষ্যতের সাথে, ৬০ বছরের নিরবিচ্ছিন্ন পথ চলা।
রবিবার (১১ অক্টোবর) গনসাক্ষরতা অভিযানের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গির, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রকিবুল হাসান, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।
জিজেইউএস’র পরিচালক হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক গোপাল চন্দ্র শীল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিজেইউএস’র সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগির হোসেন।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে গুনি শিক্ষক পুরস্কারপ্রাপ্ত ৩৯ নং নজরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, ৪২ নং ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক রুখসানা আফরোজ, ও ৬২ ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক শাহে আলম কে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
দিবসটির অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, প্রধান শিক্ষক , সহকারি শিক্ষক , সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষানুরাগি ও ইয়ুথ লিডারগন উপস্থিত ছিলেন।





