ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৪০৬ জন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (DMP) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
 ১২ জুলাই রোববার পুলিশের  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (DC) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে
উত্তরা বিভাগ থেকে ৩৯ জন,
গুলশান বিভাগ থেকে ৩১ জন,
তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন,
রমনা বিভাগ থেকে ২৫ জন,
লালবাগ বিভাগ থেকে ৩০ জন,
ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন,
মতিঝিল বিভাগ থেকে ৪০ জন,
মিরপুর বিভাগ থেকে ১১৬ জন,
এবং গোয়েন্দা বিভাগ (DB) থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১ হাজার ৬২২ পিস ইয়াবা, ৯৬১ বোতল ফেন্সিডিল, ১৭.৫ লিটার দেশীয় মদ, ৭৬০ গ্রাম গাঁজা, ১৩ গ্রাম হেরোইন, ১ টি পিকআপ, ১ টি প্রাইভেটকার, ৮ টি মোবাইল ফোন, ১ টি লোহার হাতুড়ি, ২ টি চাপাতি, ১ টি দা, ১ টি কুঠার, ১ টি শাবল, ১ টি ছুরি এবং নগদ ৩ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন