জিয়া পরিষদ, ডিমলা উপজেলা শাখার সাবেক সদস্য সচিব মরহুম মো. আবতাব হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ) বিকেল ৪টায় ডিমলা উপজেলা বিএনপি কার্যালয়ে জিয়া পরিষদ, ডিমলা উপজেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ, ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামাল রানা, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী প্রধান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ জিয়া পরিষদ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা মরহুম আবতাব হোসেনের কর্মময় জীবন, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দোয়ায় অংশ নেন।







