হরিপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশ্ব নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, হরিপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শহীদ শাহিনুর রহমান মুজাহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সোহাগ রানা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নারী উন্নয়ন, নারীর অধিকার ও সমাজের সর্বক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীদের অবদান অপরিসীম। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন।
বক্তারা আরও বলেন, নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। আলোচনা সভাটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা সমাজে নারীর ইতিবাচক ভূমিকা সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি শেষে বিশ্ব নারী দিবসের গুরুত্ব তুলে ধরে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারী-বান্ধব সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন