হরমুজ প্রণালির কাছে মাল্টার পতাকাবাহী ট্যাংকারে ইরানের হামলা

হরমুজ প্রণালির কাছে উপসাগরীয় এলাকায় মাল্টার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। খবর আলজাজিরার।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘প্রিমা’ নামের ওই ট্যাংকারটি আইআরজিসি নৌবাহিনীর দেওয়া বারবার সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করছিল। পরে ড্রোন ব্যবহার করে ট্যাংকারটিতে হামলা চালানো হয়।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম ভঙ্গ করা ট্যাংকারটির বিরুদ্ধে এই হামলার ঘটনা আজ সকালে ঘটেছে।

জাহাজ চলাচল বিষয়ক তথ্যভিত্তিক ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিকবাহী ট্যাংকার, যা মাল্টার পতাকা নিয়ে চলাচল করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন