সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গ্রেফতার

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: মহিন (৫০) কে  র‍‍্যাব -১১ সদস্যরা গতকাল  রোববার দুপুরে তাঁর বাড়ি থেকে আটক করেছে।
র‍‍্যাব  সূত্রে জানা যায়, মহিন এর বিরুদ্ধে চাঁদাবাজি সহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃত মহিন কে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে।  এই ব্যাপারে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের কথা শিকার করে বলেন, তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন