সারজিসকে রাজনীতি ছাড়তে বললেন গণঅধিকার পরিষদ নেতা ফারুক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান। সরকারি একটি পদে ফারুক হাসানের নিয়োগ নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের পর দুজনের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলটির মুখপাত্র ফারুক হাসানকে বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরই মঙ্গলবার (১৩ অক্টোবর) সারজিস আলম ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাটাস দেন।

সারজিসের ওই পোস্টের জবাবে একই দিন মধ্যরাতে পাল্টা স্ট্যাটাস দেন ফারুক হাসান। সেখানে সারজিসের কঠোর সমালোচনা করে তিনি লেখেন, ‘জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা তা যথেষ্ট সন্দেহ রয়েছে! একটি প্রতিষ্ঠানের বোর্ড অব ডাইরেক্টরসের পরিচালক যারা থাকেন তারা সরকারের গ্রেড ভুক্ত কোন আমলা না।’

তিনি বলেন, ‘এটা বোঝার কিংবা জানার জন্য পিএইচডি করার প্রয়োজন নেই, এটা জেনারেল নলেজের মধ্যে পড়ে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে এবং একটি পার্টির গুরুত্বপূর্ণ চেয়ারে থেকে এই সাধারণ জ্ঞান যদি না থাকে, তাহলে বলতে বাধ্য হচ্ছি- সারজিস কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল?’

ফারুক হাসান আরও বলেন, ‘বিগত সময়ে ছাত্রলীগের ব্যানারে পরীক্ষা ছাড়াই অবৈধ উপায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকেই প্রবেশ করেছে। বলা তো য়ায় না সাবেক ছাত্রলীগ নেতা সারজিস আলমও সে পথ অনুসরণ করেছিল কি না!’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত সারজিসের ভর্তির পরীক্ষার সময়কার কাগজপত্র পুনঃ যাচাই করে দেখা। আর সারজিসের প্রতি পরামর্শ, আপাতত রাজনীতি থেকে ইস্তফা দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতে কাজে লাগবে।’

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top