সাভারে ১ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক আইনে মামলা

 সাভার এলাকায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (১৮ মার্চ ২০২৬) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন আমিনবাজারের সালেপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাজেদা (৪৫) ও রিতু (২৩)। তারা উভয়েই মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং বর্তমানে সাভারের সালেপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জের সাইদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানে এক দল অংশ নেয়। অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত সাজেদার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে, যা তাকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে নির্দেশ করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন