সাভার সুমন শেখ নামে এক ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা করছে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবু সাঈদ নামে এক ব্যক্তি। এঘটনায় ভুক্তভোগী সুমন শেখকে প্রাণ নাশের হুমকি দিয়েছে ওই প্রতারক। এঘটনায় সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি সাভার পৌর এলাকার নয়াবাড়ি মহল্লায় বসে সাড়ে ৫ লাখ টাকা নেন। এসময় আরো এক লাখ টাকা পৌর এলাকার গেন্ডা মহল্লার বাসিন্দা মন্টুর নিকট থেকে নিয়েছেন। কিন্তু আবু সাঈদ সেই টাকা এক মাসের মধ্যে পরিশোধ করে দেওয়ার শর্তে নেয়। তবে শর্ত অনুযায়ী টাকা পরিশোধের সময় পার হয়ে গেলে প্রতারক আবু সাঈদ বিভিন্ন তালবাহানা করে এবং টাকা আত্মসাৎ এর চেষ্টা করে। পরে ভুক্তভোগী সুমন শেখ তার টাকা ফেরত চাইলে আবু সাঈদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দেন ।
ভুক্তভোগী সুমন শেখ বলেন, আমি এখন অনেকটাই নিঃস্ব হয়ে গেছি। ওই প্রতারক এক মাসের কথা বলে টাকা নিয়ে এখন আমাকে টাকা দিচ্ছে না। এর আগে আমি টাকা চাইলে আবু সাঈদের সন্ত্রাসী বাহিনী আমাকে বেধর মারধর করে। এরপরে আমি টাকা চাইলে আবু সাঈদ ও তার সন্ত্রাসী বাহিনী আমাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান তিনি ।
এসময় তিনি আরো বলেন, আবু সাঈদ এক সন্ত্রাসী প্রকৃতির লোক। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলা রয়েছে বলে জানান তিনি।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাচ্চু বলেন, ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি অভিযোগ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।






