খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মব সন্ত্রাস, জমিদখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা চত্বরে ফলজ বৃক্ষ রোপণের মাধ্যমে, যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা বহন করে।
রবিবার (১ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এমপি আজিজুল বারী হেলাল তাঁর বক্তব্যে মাদক ও সন্ত্রাসবিরোধী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয়-স্বজনও হয়, তাকেও আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেষী মহল দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের এ অশুভ তৎপরতা নবগঠিত বিএনপি সরকার কঠোর হস্তে দমন করবে।
খুলনা-৪ আসন এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী কোনো দলের হতে পারে না। এ ধরনের অপকর্মে যারা সহযোগিতা বা আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এমপি হেলাল বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দলমতের ঊর্ধ্বে থেকে সুষ্ঠু, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে হবে। দেশের ভঙ্গুর অবকাঠামোগত উন্নয়ন ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এদিকে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ শেষে মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এমপি হেলাল বলেন, গাছ লাগানো মানে শুধু ছায়া পাওয়া নয়, জীবনকে নিরাপদ করা। সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। “একটি গাছে একটি প্রাণ”—এই প্রত্যয়ে বৃক্ষ রোপণকে নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রথম ও প্রধান দায়িত্ব। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সন্ত্রাস ও মাদক নির্মূল এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আইন-শৃঙ্খলা বাহিনীকে তাদের যথাযথ দায়িত্ব সঠিক ভাবে পালনর আহ্বান জানান এবং খুলনা-৪ আসন তথা দিঘলিয়াকে আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তর করা হবে আশ্বস্ত করেন।
খুলনার দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি উপজেলার প্রতিটি দপ্তর দুর্নীতি মুক্ত থেকে উপজেলার উন্নয়ন ও মানব সেবায় এবং সরকারের গৃহীত সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলে নবনির্বাচিত সংসদ আজিজুল বারী হেলালকে আশ্বস্ত করেন এবং উপজেলার কর্মকর্তারা দুর্নীতির উর্ধে থেকে দায়িত্বশীল আচরণের বহিঃপ্রকাশ ঘটাবেন । উপজেলা প্রশাসন এমপির
আশার প্রতিফলন বাস্তবায়নে কাজ করে যাবে বলে তাকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন,
সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ ,উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম, অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ,
উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম , উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা এবং বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার ।
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, (ভারপ্রাপ্ত )সাধারণ সম্পাদক জামাল হোসেন, সহ-সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদ মুরাদ, আরিফুল ইসলাম হাসান, সালাউদ্দিন বাবু, মেহেদী হাসান, মোঃ রুবেল শেখ, সৈয়দ জাহিদুজ্জামান, জাহিদ হাসান সহ বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিকাল ৫ টায় গাজীরহাটের হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি হেলাল পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস। এ মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয়। রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে সাম্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি স্পষ্টভাবে বলেন, কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমিদখল বা স্ট্যান্ড দখল চলবে না।
পরে তিনি গাজীরহাটে ইফতার অনুষ্ঠানে যোগ দেন। বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টুর ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক
উপজেলা পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।






