শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে মুখর সাতবাড়ীয়া মুন্সিভিটা তা’লিমুল কুরআন নূরানী একাডেমী

গত ২৩ই জানুয়ারি ২০২৬ তারিখে সাতবাড়ীয়া মুন্সিভিটা তা’লিমুল কুরআন নূরানী একাডেমীতে এক বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক সভা, প্রতিযোগীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন, চরিত্র গঠন এবং আধুনিক শিক্ষার সাথে ইসলামী মূল্যবোধের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় এবং একাডেমীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
বার্ষিক এই আয়োজন একাডেমীর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং আগামী দিনের আলোকিত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
শাহরিয়ার ছিদ্দিক

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন