শাজাহানপুরে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ; জনতার ক্ষোভে হাট ছাড়লো কসাই
বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা হাটে গর্ভবতী গাভী জবাইয়ের অভিযোগ উঠলে বিক্ষুব্ধ জনতার ক্ষোভে হাট ছাড়েন কসাই মিজান।
রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার খরনা হাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কসাইয়ের নাম মিজান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাটের পাশেই মিজান একটি গাভী জবাই করছিল। এমন সময় কয়েকজন ক্রেতা ও হাটে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, অভিযুক্ত কসাই গর্ভবতী গাভী জবাই করে পেটের বাচ্চাকে মাটির নিচে পুঁতে রেখেছে। ঘটনাটি হাটে ছড়িয়ে পরলে উপস্থিত লোকজন ক্ষোভ ফেটে পরে কসাই মিজানকে ধাওয়া দিলে মিজান হাট থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, কসাই মিজান সম্পূর্ণ অমানবিক এবং বেআইনিভাবে দীর্ঘ দিন ধরেই লোক চক্ষুর অন্তরালে হাট-বাজারে অসুস্থ ও গর্ভবতী গাভী জবাই করে আসছিল। এমন ঘটনার প্রশাসনের কাছে শাস্তি দাবি জানাই।
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান বলেন, এ বিষয়ে আমার জানা নাই৷



