শাহিন হোসেন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে রাতের অভিযানে দুইজন মাদক সেবনকারীর হাতে হাতেনাতে ধরা পড়েছে।
অভিযানটি অদ্য ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার, রাত প্রায় ১২:৩০ মিনিটে এলএম মডেল পাইলট বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিচালনা করা হয়। মাদক সেবনের অপরাধে ধৃত দুজনকে মোবাইল কোর্টে তোলা হলে তাদের প্রত্যেককে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় রায়পুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
রায়পুর উপজেলা প্রশাসন জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছে—মাদক বিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করুন এবং সুনির্দিষ্ট তথ্য অবিলম্বে জানাতে অনুরোধ করা হচ্ছে।







