রায়গঞ্জে কৃত্রিম সংকট তৈরি: সার মজুতের দায়ে ডিলারের ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির অপরাধে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনে আটকে রাখা সার ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজার সংলগ্ন ‘মেসার্স সরকার ট্রেডার্স’-এর গোডাউনে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ডিলারের নাম আইয়ুব আলী।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সার বিক্রি নিয়ে নানা ধরনের অনিয়ম ও অনভিপ্রেত কর্মকাণ্ডের অভিযোগ উঠছিল উক্ত ডিলারের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তল্লাশিকালে গোডাউন থেকে অবৈধভাবে জমিয়ে রাখা ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিএপি এবং ২০ বস্তা টিএসপি—সর্বমোট ৭৫ বস্তা সার জব্দ করা হয়।

​পরবর্তীতে ‘সার ব্যবস্থাপনা আইন’ লংঘনের দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম জানান, “অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে সার বিক্রিতে অনিয়মের একাধিক অভিযোগ ছিল। প্রমাণ মেলায় তাকে জরিমানা করা হয় এবং জব্দকৃত সার তাৎক্ষণিকভাবে উপস্থিত কৃষকদের মাঝে নির্ধারিত দামে বিক্রি করে দেওয়া হয়।”

​অভিযানকালে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তারিকুল আলম
সিরাজগঞ্জ
তাংঃ ১৮-১০-২০২৬ইং
ইমেইলে ছবি আছে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top