ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি বিশেষ টিম বুধবার উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের আবাদতাকিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছে থাকা ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে দুইজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রায়হান (৩৮), পিতা: মো. নজরুল ইসলাম, সাং- সহোদর, থানা: রাণীশংকৈল, জেলা: ঠাকুরগাঁও এবং মো. রুবেল মিয়া (৫০), স্বামী: মৃত ওসমান গনি, সাং- পটুয়াপাড়া, থানা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও।
রাণীশংকৈল থানা পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।