রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ড্রেন থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (সকাল) নগরীর শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি রাজপাড়া থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে মৃত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক যুবক শ্রেণির বলে ধারণা করা হচ্ছে।

রাজপাড়া থানা পুলিশ আরও জানায়, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আমির হামজা

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন