যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএরচেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। : যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে
বক্তব্য রাখেন বিআরটিএর ঢাকার পরিচালক (অডিট ও আইন) রুরাইয়াৎ – ই- আশিক, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, বিআরটিএ,র পরিচালক খুলনা বিভাগের পরিচালক জিয়াউর রহমান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বাস মালিক সমিতি সভাপতি বদরুজ্জামান , বিআরটিএর যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে যচোরে ৬৯ আহত নিহত পরিবারকে ২ কোটি ৭৩ লাখ, ঝিনাইদহের ৬২ আহত নিহত পরিবারকে ২ কোটি ৪৬ লাখ, মাগুরার ১৯ আহত নিহত পরিবারকে ৬৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।






