বিদ্যুৎ, জালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে ও বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগ অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, এর আগে কর্মকর্তারা অনির্বাচিত সরকারের অধীনে কাজ করেছেন। এরপর কাজ করেছেন অন্তবর্ত্তীকালীন সরকারের অধীনে। সেই চিন্তাধারা পরিবর্তন করতে হবে। এখন জনগণের ভোটের নির্বাচিত সরকারের দায়িত্বরত কর্মকর্তা হিসেবে কাজ করতে হবে। নির্বাচিত সরকারেে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে হবে। এটা করতে বিঘ্ন ঘটলে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। অতীতের সব কিছু ভুলে গিয়ে পেশাদারিত্বের মধ্যে কাজ করতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা করে কাজ করলে সমস্যা হওয়ার কথা নয়। কারো দায়িত্ব অবহেলা মেনে নেয়া হবে না।যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এসময় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে কালেক্টরেট চত্বরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১৫ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিকেলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান, কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এসময় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। সেই সাথে ১০ পরিবারের মাঝে ২০ ব্যান্ডিল ঢেউটিন ও ১০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়







