যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ ফেব্রুয়ারী  শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে দলীয় পুষ্পস্তবক অর্পণের পর পর্যায়ক্রমে বীরগঞ্জ উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, পৌরসভা, প্রকৌশলী অফিস, শিক্ষা অফিস, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন, বীরগঞ্জ সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন