মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর ও মালসাদাহ গ্রামের ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নেওয়াকে কেন্দ্র করে মারামারি আহত-২
গোপালনগর গ্রামের ফিলিং ষ্টেশনে জোরপূর্বক মটরসাইকেলের তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন।
আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে মারধর করেন। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অপর দিকে, গাংনী শহরের মালসাদাহ গ্রামের মের্সাস হোসেন ফিলিং স্টেশনে বিকাল ৫টার সময় থেকে পেট্রোল দেওয়া শুরু করলে। মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইলে দাড়িয়ে তেল নিতে দেখা যায়। এসময় স্থানীয় লোকজন প্লাসটিকের বোতল নিয়ে পাম্পে ভিড়জমাই এবং বোতল যোগে একজন ব্যক্তি ২০ থেকে ৪০ লিটার তেল মজুত করে। কিছু মোটরসাইকেল আরোহীদের মতে এই তেল তারা সিন্ডিকেট করে ২০০থেকে ৩০০ টাকা লিটার হিসেবে বাহিরে বিক্রয় করে বলে জানা যায়। বোতল যোগে তেল সিন্ডিকেট ঠেকতে গাংনী থানা পুলিশ ৩জন কন্সটেবল ও একজন এএসআই নিয়োগ করলেও সিন্ডিকেট ঠেকাতে ব্যর্থ হয়। পরবর্তীতে সাধারণ বাইকাররা পতিবাদ করলে। স্থানীয়রা পুলিশের সামনে বাইকারদের উপর হামলা চালায়।এধরনে ব্যবহারে প্রশাসন ও স্থানীদের প্রতি বাইকাররা তৃব্রনিন্দা জানাই।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।






