মাগুরা শালিখা উপজেলার সুনাকুড় গ্রামের রোকেয়া সাখাওয়াত হোসেন অদম্য নারী পুরস্কার প্রাপ্ত মোছাঃ শিরিনা খাতুন নিজ উদ্যোগে জৈব সার উৎপাদন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। সে জৈব সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি নাম দিয়েছে মাইমুনা ভারমিস্ট কম্পোস্ট।
সে লেখাপড়ার পাশাপাশি এই জৈব সার উৎপাদন করে এলাকার ধান,পাট, পিঁয়াজ, রসুন,পেয়ারা, কলাগাছ সহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়াচ্ছে।
2022 সালে ১০টা রিং এর ভিতর ১কেজি বিদেশী উন্নত মানের কেচো, কাচাগবর, কলা গাছ দিয়ে এই জৈব সার উৎপাদন করে। এক থেকে দেড় মাসের ভিতর এক হাজার কেজি সার উৎপাদন হয়। প্রতি কেজি সার বিক্রি করেন ২০ টাকায়।প্রথমে ১০টা রিং দিয়ে শুরু করলেও এখন ২০ টা রিং এ সার উৎপাদন হয়। ১ কেজি কেচো থেকে এখন ১৫ থেকে ২০ কেজি কেঁচো হয়েছে। উপজেলা কৃষি অফিস ও বলুগামের এন এন প্রজেক্ট সহ বিভিন্ন কৃষকরা এই জৈব সার কিনে নিয়ে যায়। এই কারখানায় উদ্যোক্তা শিরিনা খাতুন, বাবা ওহিদুর রহমান মা শেফালি খাতুন সার্বক্ষণিক কাজ করে। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস ,যুব উন্নয়ন অফিস ,মহিলা অধিদপ্তর, আনসার ভিডিপি অফিস উৎসাহ প্রদান করেছে। শিরিনা খাতুন এই প্রতিষ্ঠানটি আরো বড় করার পাশাপাশি উদ্যোক্তা বাড়াতে চায়।






