মাগুরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেছেন,আমি মাগুরার উন্নয়নে কাজ করতে চাই। এ জেলায় দুর্নীতি ও চাঁদাবাজের স্থান নেই। যারা এই জেলায় দুর্নীতি ও চাঁদাবাজ সাথে জড়িত থাকবে তাদেরকে প্রতিহত করা হবে।
রবিবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার সময় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সময়ে মাগুরার অবকাঠামো উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
মনোয়ার হোসেন খান বলেন, জেলায় স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতির উন্নয়নের জন্য আমি কাজ করবো। আপনারা আমাকে সহযোগিতা করুন আমি যেন পরিচ্ছন্ন মাগুরা হিসেবে গড়ে তুলতে পারি।
তিনি আরো বলেন, বাজারে কোথাও অযৌক্তিক মূল্যবৃদ্ধি, মজুতদারি বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অসাধু চক্রকে মাগুরার মানুষের কষ্টের কারণ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে কোনো ধরনের হামলা বা সহিংসতার ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক শরীফ তেহেরান টুটুল, শাহীন আলম তুহিন,ফয়সাল পারভেজ ও শরীফ স্বাধীন প্রমুখ। মতবিনিময় সভায় মাগুরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।






