“লেনদেন হচ্ছে ক্যাশলেস” এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এ স্লোগানে উত্তর ভোলার উপ-শহর পরানগঞ্জ বাজারে ক্যাশলেস ক্যাম্পেইন করেছে পূবালী ব্যাংক পিএলসি। বুধবার (২২ এপ্রিল) সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইন সভায় ভোলা শাখার সহকারী মহা-ব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মোঃ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা, দক্ষতা এবং লেনদেনে নিরাপত্তা নিশ্চিত হবে।
এছাড়া ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনবে। তিনি আরো বলেন, “ডিজিটাল লেনদেনের বিস্তারে দেশের অর্থনীতি হবে আরও স্বচ্ছ, গতিশীল ও নিরাপদ।
পূবালী ব্যাংক গ্রাহকদের সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা দিতে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করছে। আমরা বিশ্বাস করি, ক্যাশলেস বাংলাদেশ গড়ে উঠলে দুর্নীতি কমবে, রাজস্ব বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান তিনি ।
ক্যাম্পেইন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খোকা মিয়া, দুদকের পিপি অ্যাডভোকেট শাহাদাত শাহীন, কাচিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবদুল হাই মিয়াজী, সাধারণ সম্পাদক রাকিব হোসেন, মুজাফফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বাহার, পরানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: মফিজুল ইসলাম নসু মিয়া, সাধারণ সম্পাদক মো: শামসুদ্দিন কাজীসহ পরানগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবদিকবৃন্দ।
ক্যাপশন : ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন।





