বিয়ের দাওয়াত না দেয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ছোট বোনের বিয়ের দাওয়াত না দেয়ার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত নাজিম উদ্দিন (৪৫) লুদরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত নিয়ে চাচাতো ভাই মাসুম মিয়ার পরিবারের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে ওই বিয়ের দাওয়াত দিয়ে নাজিম উদ্দিন তার চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে উভয়ের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা মিলে নাজিম উদ্দিনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে নাজিম উদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নাজিম উদ্দিন চাচাতো ভাই সালেহ আহমদ অভিযোগ করে বলেন, মাসুমকে বিয়ের দাওয়াত না দেয়ায় আমার ভাই ওপর হামলা করে তাকে হত্যা করা হয়েছে।

জগন্নাথপুর থানার এস.আই ওমর ফারুক বলেন, খবর পেয়ে নিহত নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top