আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট জনমত গঠনের লক্ষ্যে বান্দরবানের আলীকদম উপজেলায় গণসংযোগ ও গণমিছিল করেছে জামায়াত- এনসিপিসহ ১১ দলীয় জোট।
০৮ ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও জনশক্তির অংশগ্রহণে উপজেলার চৌমুহনী এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে আলীকদম বাজার এলাকায় গিয়ে শেষ হয়। ”নারায়ে তাকবির” “আল্লাহু আকবার”,” অলি গলি” “শাপলা কলি” “আলীকদমবাসির মার্কা” “শাপলা কলি মার্কা”এমন স্লোগানে পুরো আলীকদম উপজেলা মুখরিত হয়ে ওঠে । উক্ত সভায় বান্দরবান ৩০০ নং আসনের জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের পার্থী আবু সাইদ মোহাম্মদ সুজা উদ্দীন উপস্থিত হন।তিনি
বলেন,পাহাড়ি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে গেছে, এবার বিপ্লব হবে। আপনারা আমাকে ভোট দিন, জয়যুক্ত করুন।আমি আপনাদের নেতা নয় সেবক হবো।আপনাদের হক আদায় করব,সরকারি-বেসরকারি সকল সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। জাতীয় পরিচয় পত্র দিয়েই আপনারা সকল সুযোগ-সুবিধা পাবেন, অন্য কোনো কার্ড আপনাদের লাগবে না।
অন্যান্য বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ১১ দলীয় জোট বিজয় হবে ইনশাআল্লাহ ।উক্ত পথ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন— মাশুক ইলাহি, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা; সাদেক মিয়া, সেক্রেটারি, জামায়াতে ইসলামী, আলীকদম উপজেলা; আব্দুল হক, সভাপতি, ওলামা বিভাগ, জামায়াতে ইসলামী; মংসাংপ্রু চৌধুরী, আহ্বায়ক, এনসিপি, বান্দরবান জেলা; ডা. চৌধুরী ইউনুস আহমেদ সোহান, চেয়ারম্যান, আলীকদম উন্নয়ন ফোরাম; লুক চাকমা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, বান্দরবান এনসিপি; এবং আলী হায়দার রাব্বি, আহ্বায়ক, এনসিপি, আলীকদম উপজেলা,প্রমুখ।







