প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক ’ হিসেবে পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার

জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে সম্মাননা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আহসান শাহরিয়ার তোহফা। তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের পর মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন আহসান শাহরিয়ার তোহফা। একই সঙ্গে এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় আহসান শাহরিয়ার তোহফা বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। আমি আজ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করলাম।”

এ সময় তিনি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এমপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আহসান শাহরিয়ার তোহফা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ সম্মাননা পেয়েছেন তিনি।

এ অর্জনে আনন্দ প্রকাশ করে আহসান শাহরিয়ার তোহফা সকলের কাছে দোয়া কামনা করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top