বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ২০২৪-২৫ অর্থ বছরে মাঠ পর্যায়ে অসামান্য কর্মদক্ষতা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সর্বোত্তম কার্য-সম্পাদনকারী’ নির্বাচিত হয়েছেন যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।
গত ২ ফেব্রুয়ারি বোর্ড সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয় । মূলত মাঠ পর্যায়ের সার্বিক কর্মকাণ্ডে দক্ষতা, সফলতার সাথে প্রকল্প বাস্তবায়ন এবং জনভোগান্তি কমাতে কার্যকর ভূমিকা রাখায় তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেয়া হয়েছে।
৩ ফেব্রুয়ারি পানি উপদেষ্টা রিজওয়ানা হাসানের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি মন্ত্রণালয়েল সচিব ড. একে এম শাহাবুদ্দিন, মহাপরিচালক প্রকৌশলী এনায়েত উল্লাহ।
সভায় প্রকৌশলীদের কর্মতৎপরতা ও মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে তাদের সক্রিয়তার বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হয়। সকল সূচকে শ্রেষ্ঠত্ব বজায় রাখায় পলাশ কুমার ব্যানার্জীকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।






