Edit Content

নিয়ামতপুরে নির্বাচন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়

এমদাদুল ইসলাম

অদ্য ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার নিয়ামতপুর বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট উপলক্ষে নিয়ামতপুর উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় উপস্থিত ছিলেন।
বক্তারা নির্বাচনী দায়িত্ব পালনে আইনানুগতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা এবং ভোটকেন্দ্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
এই প্রশিক্ষণ কর্মশালা ভোটগ্রহণ কর্মকর্তাগণের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা নির্বাচন অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ভোটগ্রহণ কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন