নিখোঁজের একদিন পর রায়পুরায় ৬ বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মরজাল এলাকায় নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার চর মরজাল দক্ষিণ পাড়া ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শুক্কুর আলীর ছেলে আব্দুল্লাহ গতকাল সারাদিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে আজ (রবিবার) সকালে শিশুটির বাড়ির পাশের একটি ছাদের উপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এসে মরদেহ শনাক্ত করেন। এ সময় শিশুটির গলায় কাটা চিহ্ন দেখতে পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং এ ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এদিকে এমন নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন