দুর্যোগের মধ্যেও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ

দুর্যোগ ও জলাবদ্ধতার মাঝেও এইচএসসি পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্তে পরীক্ষার্থীদের চরম ভোগান্তির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার সকাল প্রায় ১১টার দিকে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিরপুর রোড অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বহু পরীক্ষার্থী সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের প্রতি অবিচার বলে দাবি করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বলেন, “যখন অনেক শিক্ষার্থী পানিবন্দি ও দুর্ভোগে রয়েছে, তখন পরীক্ষা নেওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরীক্ষা স্থগিতের দাবি পুনর্ব্যক্ত করেন। পরে তাদের একটি বড় অংশ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অভিমুখে রওনা হয়।

এদিকে রাজধানীর মিরপুর, শাহবাগ ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচির খবর পাওয়া গেছে। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, কুমিল্লা ও বরিশালেও শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।

তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিবেদক:

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন