ঠাকুরগাঁওয়ে ২০০ টাকার তেলের জন্য গাড়ি থেকে নেমে সিরিয়াল

ঠাকুরগাঁও জেলায় মাত্র ২০০ টাকার তেল সংগ্রহ করতে গাড়ি থেকে নেমে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখা গেছে মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষকে। জ্বালানি সংকট ও সীমিত সরবরাহের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১১তারিখ) সকালে জেলার কয়েকটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল চালক ও ছোট যানবাহনের চালকদের গাড়ি রেখে লাইনে দাঁড়াতে দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না। ফলে ২০০ টাকার তেল নিতে হলেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
স্থানীয় এক মোটরসাইকেল চালক বলেন, “গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলে অনেক সময় লাগে। তাই গাড়ি রেখে নেমে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। তাও আবার মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে।
পেট্রোল পাম্প সংশ্লিষ্টরা জানান, তেলের সরবরাহ কম থাকায় সবাইকে তেল দিতে সীমিত পরিমাণে বিতরণ করা হচ্ছে। এতে করে অনেকেই দ্রুত তেল পেতে লাইনে দাঁড়াচ্ছেন।
এদিকে হঠাৎ এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকরা। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন