ট্রেনযাত্রাকালেই চট্টগ্রামের এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবক একজন ইসলামী ব্যাংকের কর্মকর্তা বলে জানা গেছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত খুন; তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করছে।
নিহত যুবক ছাঁটাইবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে সহকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়। এই বিষয়টি ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। পরিবার অভিযোগ করছে, তাঁর আন্দোলনমূলক ভূমিকার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।
নিহত যুবকের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে দ্রুত তদন্ত ও সত্য উদঘাটনের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।
মো: ইমতিয়াজ







