Edit Content
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল -৮ আসনে ধানের শীষের প্রচারণা জমে উঠেছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৩৭টাঙ্গাইল -৮(বাসাইল-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান (ধানের শীষ)এর প্রচারণা জমে উঠেছে। শনিবার থেকে প্রচারণায় নেমেছেন এড. আহমেদ আযম খানের সহধর্মিনী নাসরিন সিদ্দিকী,মেয়ে ড.আনান সিদ্দিকী।তারা শনিবার ১ নং কাকরাজান ইউনিয়নের মহানন্দপুর, জিতেশ্বরী, হ্যাঙ্গারচালা, বৈলারপুর, ডাকবাংলো চত্বরে সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের লালন সন্ধ্যায়। রবিবার ২ নং বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া, কালিয়ান, বগাপ্রতিমা,আমতৈল,ভুগলিচালা, ঘাটেশ্বরী, যোগীরকোফা, গোয়াইলবাড়ি,ডাবাইল ধানের শীষ প্রতীক এর নির্বাচনী পথসভা করেন। এসব পথসভায়  উপস্থিত সকলেই উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে একমত পোষণ করেন। পথসভায় হ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, কেন্দ্রীয় যুবদল সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, দেলোয়ার হোসেন, বাবুল শিকদার,কাকরাজান ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, সুরুজ্জামান, উপজেলা যুবদল আহবায়ক ফরহাদ ইকবাল প্রমুখ।
মোঃ শরীফুল ইসলাম 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ