ঝিনাইদহের কোটচাঁদপুরে টানটান উত্তজনা ও নিরাপত্তার চাদর ভোটের মাঠে নামল যৌথ বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা কি এবার ঠেকানো যাবে? এই প্রশ্ন যখন জনমনে, ঠিক তখনই ঝিনাইদহের কোটচাঁদপুরে রাজপথে রণসাজে হাজির হলো যৌথ বাহিনী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে এক বিশাল ‘যৌথ মহড়া’ সম্পন্ন হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ মাঠ থেকে এই বিশেষ মহড়া শুরু হয়। এতে অংশ নেয় রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি এবং আনসার ভিডিপি।উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী।
মহড়া শেষে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান এক কড়া হুঁশিয়ারি বার্তা দেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তিনি বলেন,আমাদের মূল লক্ষ্য হলো ভোটারদের মাঝে আস্থা ফিরিয়ে আনা। মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”
এই বিশাল মহড়ায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থেকে নেতৃত্ব দেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,মো. সোহেল রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।ক্যাপ্টেন নিরুপম আলি হাসান, অস্থায়ী আর্মি ক্যাম্প।পোহল্লাদ, উপজেলা নির্বাচন অফিসার।উইল কমান্ডার আনারুল ইসলাম, ঝিনাইদহ র‍্যাব-৬।নায়েক সুবেদার মো. ওবায়দুল্লাহ, ৫৮ বিজিবি ক্যাম্প।এস আই তাপস,কোটচাঁদপুর  মডেল থানা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন