যশোরের ঝিকরগাছা উপজেলা ১০ নং শংকরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১২০ টি অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মালেশিয়া বিএনপি পুডু শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ফারুক হোসেনের একাম্ত প্রচেষ্টায় এবং তার নিজস্ব সার্বিক সহযোগিতায় এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এই প্রসঙ্গে সাবেক এই ছাত্র নেতা ফারুক হোসেন জানান, রমজানের তাৎপর্য ও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের নিম্নআয়ের পরিবারগুলো যাতে স্বাচ্ছন্দ্যে ও ঈদের প্রস্তুতি নিতে পারে, সে লক্ষ্যেই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন, যেন সবসময় মানুষের পাশে থাকতে পারেন।
স্থানীয় এলাকাবাসী আপামর জনসাধারণ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।






