জামালপুররে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা

জামালপুরে গভীর রাতে  সৈয়দ আব্দুল আল মাসুদ (৭০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৬০) কে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে শহরের জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সৈয়দ আব্দুল আল মাসুদ জানান- গতরাত অনুমানিক ২টার দিকে তার বাসায় দরজা ভেঙ্গে মুখে কালো মুখোশ পড়ে ঘরে প্রবেশ করে ১৮-১৯ বছর বয়সী ৪ জন ডাকাত। পরে তার এবং তার স্ত্রী রুজিনা বেগমের হাত-পা ও মুখ বেঁধে বাসার আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে হাতে আঘাত পান তিনি। পরে ডাকাতরা চলে গেলে রাত ৩টার দিকে তার স্ত্রী এবং তিনি হাত-পা, মুখ ও চোখের বাঁধন খুলে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান- পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন