চুয়াডাঙ্গায় স্বামীকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চুয়াডাঙ্গা দাম্পত্য কলহের জেরে মোক্তার হোসেন ওরফে উকিল (৫০) নামে এক ব্যক্তিকে বিষপ্রয়োগে হত্যার লোমহর্ষক অভিযোগ উঠেছে। নিজ ঘরের ভেতরেই দ্বিতীয় স্ত্রী নুতু খাতুন ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার জানাজানি হতেই বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্ত্রীকে অবরুদ্ধ করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আকুন্দবাড়ী গ্রামের বাসিন্দা মোক্তার হোসেনকে তার দ্বিতীয় স্ত্রী নুতু খাতুন বিষপ্রয়োগ করেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত স্থানীয় জনতা অভিযুক্ত নুতু খাতুনকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন