চুয়াডাঙ্গায় যুবদল নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম, কব্জি বিচ্ছিন্ন

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সাবেক ক্রীড়া সম্পাদক জাহিন শেখ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
হামলায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এবং দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর/পঙ্গু হাসপাতাল)-এ রেফার করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন