“চাঁদাবাজি-সন্ত্রাস নয়, মানুষের কল্যাণেই বিএনপির রাজনীতি” — এমপি রফিকুল ইসলাম জামাল

বিএনপি চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির রাজনীতি করে না; বরং দলটি দেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করে এবং দেশকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল।
রোববার (৩ মে) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ শিক্ষক সমিতি, কাঠালিয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা সভাপতি মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল আজিম।
এ সময় আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা শামীম মোল্লা, মোঃ জলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন