Edit Content
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জনসভা পূর্বে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

চট্টগ্রাম: চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় সভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ মতবিনিময় সভা শুরু হয়। এতে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন এলাকার অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক ভাবনা, কর্মসংস্থান, শিক্ষা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় তারেক রহমান তরুণদের প্রশ্নের উত্তর দেন এবং দেশের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগে তরুণদের সঙ্গে একই ধরনের একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন বিএনপি নেতা তারেক রহমান।
সাগর বড়ুয়া 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ