আজ ৮ মার্চ ২০২৬ ইং তারিখ রোজ রবিবার সকাল ৯.৩০ মিনিটের সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিশ্বের সাথে তালমিলিয়ে আন্তর্জাতিক নারী দিবস – ২০২৬ পালন করা হয়। এ বছরে দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে ” আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
দিবসটি উৎযাপন উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটের সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের নেতৃত্বে একটি বর্নাঢ্য রেলী উপজেলা চত্তর থেকে বের হয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে শেষ হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের সামনে স্টলে থাকা মহিলাদের দ্বারা তৈরী বিভিন্ন পন্য ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস ও অন্যান্য অতিথি বৃন্দ।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. নাজিম উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নারী সংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।







