গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডা. সাদিকের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

পলাশবাড়ীতে বিএনপির এমপি মনোনীত এমপি প্রার্থী ধানের শীষের নমিনি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক এর পক্ষে আজ রবিবার ২৫শে জানুয়ারী বিকালে বিশাল এক নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত গনমিছিলটি পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে বের হয়ে পলাশবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধানের শীষের  নির্বাচনী গণ মিছিলে পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নসহ পৌরসভার বিএনপির নেতা কর্মী সমর্থক ও অঙ্গ সংগঠনের নারী পুরুষ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
আজকের গণ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সাদুল্লাপুর~পলাশবাড়ী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)  মাঠে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষ প্রতীক এ ভোট প্রার্থনা সহ সবার দোয়া আশীর্বাদ ও সহ সহযোগিতা কামনা করছেন। এসময় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন