গলাচিপার চরকাজল লঞ্চঘাট টার্মিনাল থেকে নদীতে পড়ে নিখোঁজ হাসানের মরদেহ ৪ দিন পরে ভাসমান অবস্থায় উদ্ধার

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে গ্যাসফিল্ড এলাকায় বুড়াগৌরাঙ্গ নদীর তীরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
এর আগে গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিয়ের পাত্রী দেখে ফেরার পথে চরকাজল লঞ্চঘাট টার্মিনালে বাথরুম থেকে ফেরার সময় অসাবধানতাবশত বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হন হাসান। তিনি ডাকুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে। নিখোঁজের পরপরই স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ডুবুরি দল এবং বাংলাদেশ নৌ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। কয়েকদিন ধরে নদীতে জাল টানা ও ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন