খুলনার দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনার দিঘলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন বলেন,
ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। প্রতি বছর এ দেশে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব দিনদিন বেড়ে চলেছে ।  জনসংখ্যার আধিক্য, অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড় হয়ে যাওয়া, সুষ্ঠু নদী ব্যবস্থাপনার অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জ্ঞান ও সচেতনতার ঘাটতির কারণে এই সমস্যা সময়ের সঙ্গে প্রকট হচ্ছে।
তিনি  বলেন,  সরকারি ভাবে দুর্যোগের পূর্বাভাস আগে ভাগেই জানিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে আমরা বাড়ীতে অবস্থানরত বৃদ্ধ বাবা মা, শিশু, গর্ভবতী নারী ও গবাদি পশু নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নেওয়া এবং পর্যাপ্ত খাবার ও ওষুধের ব্যবস্থা সংগ্রহে রাখার ফলে এই চার শ্রেণীর মানুষ ও গবাদি পশুকে দুর্যোগের প্রকপ থেকে রক্ষা করা সম্ভব।
তিনি সুন্দরবনের গুরুত্ব উল্লেখ করে বলেন, সুন্দরবন দক্ষিণ অঞ্চলের মানুষের কাছে আশীর্বাদ স্বরুপ । বিগত বছরগুলোতে সিডর এবং আইলার দুর্যোগসহ প্রতিটি দুর্যোগে সুন্দরবন এ অঞ্চলের মানুষের জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে।
প্রতিটি খালপাড় ও সমতল ভূমিতে  বনায়ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান এরফলে প্রাকৃতিক দুর্যোগকালীন ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে জানান।
তিনি বর্তমান সরকারের খাল খনন ও বৃক্ষ রোপন কর্মসূচিকে যুগ উপযোগী এবং বাস্তবমুখী বলে আখ্যা দেন এর ফলে দুর্যোগ অনেক অংশে কমে আসবে বলে আশা করেন।
এদেশের মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করা সম্ভব নয়,  বেশিরভাগ ক্ষেত্রেই  প্রাকৃতিক দুর্যোগকে রোধ করা যায় না, তবে সময় উপযোগী পদক্ষেপ সঠিক ও সুদুর প্রসারী পরিকল্পনা ও পর্যাপ্ত পরিমান উদ্ধার সামগ্রী, প্রচুর পরিমান প্রশিক্ষিত জনবল  এবং কর্মপরিকল্পনা গ্রহণ করে এসব দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব ।
”দুর্যোগ প্রস্তুতিতে  লড়ব’ তারুণ্যের বাংলাদেশ গড়ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া ও র‍্যালি শেষে  উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ১০ মার্চ মঙ্গলবার  সকাল ১১ টায়  অনুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ও প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী সময় করণীয় বিষয় বিস্তারিত তুলে ধরে বলেন ,   প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়  তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্র জনসাধারণকে নিরাপদ আশ্রয় স্থলে সরিয়ে নিয়ে জানমালের ক্ষয় -ক্ষতি ও পূর্ব প্রস্তুতির ফলে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব।
উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসেন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি  এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা মাহবুবুল আলম,উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল , উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহাগ হোসেন, সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম , উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা  মুনায়েম খান , জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, দিঘলিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,     দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক, , কিশোর কুমার দে, এস এম শামীম, সৈয়দ জাহিদুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ, সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন