খুলনার দিঘলিয়ায় নিহত যুবদল নেতা মুরাদের জানাজা সম্পন্ন। ছাত্রদল নেতা সাজ্জাদ বহিস্কার। আসামিদের গ্রেফতারে ১২ ঘন্টার আল্টিমেটাম – এমপি আজিজুল বারী হেলালের

​খুলনার দিঘলিয়া উপজেলায় বাজার ইজারাকে কেন্দ্র করে  যুবদল নেতাকে প্রকাশ্য দিবালোকে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন  কুপিয়ে হত্যা করেছে  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ।
নিহত যুবদল নেতার জানাজা হাজীগ্ৰাম ঈদগাহ ময়দানে শনিবার (২৮ ফেব্রুয়ারি) আসর বাদ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন খুলনা -৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল,
জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল ,ইনামুল হক সজল ,
শেখ আনিসুর রহমান , ওয়াহিদুজ্জামান রানা
মল্লিক আব্দুস সালাম ,
জেলা যুবদল সভাপতি ইবাদুল হক রুবায়েদ
স্বেচ্ছাসেবক দলের সভাপতি আতাউর রহমান রুনু।
দিঘলিয়া থানা বিএনপি’র আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু , সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক ,
শরীফ মোজাম্মেল হোসেন ,গাজী জাকির হোসেন
মোল্লা নাজমুল হক ,মোল্লা মনিরুজ্জামান , কুদরত ই এলাহী স্পিকার,
নামাজে জানাজা ও দাফন কার্যক্রম শেষে সংসদ সদস্য নিহত খাঁন মুরাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
বিকালে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
উল্লেখ্য ,
​ দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের মুনসুর খার পুত্র ​নিহত মোঃ মুরাদ খা (৪৭)  তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
​সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থান সংলগ্ন (টিটিসি সংলগ্ন) পাকা সড়কের ওপর বিকাল সাড়ে ৫ টায় দিকে যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটে।
হামলাকারী  দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন (৩২) এর  নেতৃত্বে  ৪/৫ জন মুরাদ খা ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময়  তার গতিরোধ করে সাজ্জাদ ও তার সহযোগীরা  কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে  এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এ কারণে সংসদ সদস্য হেলাল হতাশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে  এবং সকলকে ধৈর্য ধারণ করে প্রশাসনকে হত্যাকারীকে গ্ৰেফতারে সহায়তার আহ্বান জানান।
                        বহিস্কার
খুলনা জেলা শাখার অধীনস্থ দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
 সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং যুবদল নেতা মুরাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার (২৮ ফেব্রুয়ারি)এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
২৪ ঘন্টা পার হয়ে গেলেও পুলিশ
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে  এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি এ কারণে সংসদ সদস্য হেলাল হতাশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে  এবং সকলকে ধৈর্য ধারণ করে প্রশাসনকে হত্যাকারীকে গ্ৰেফতারে সহায়তার আহ্বান জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন