খুলনা জেলা শাখার অধীনস্থ দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং যুবদল নেতা মুরাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শনিবার (২৮ ফেব্রুয়ারি)এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।






