Edit Content

কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ রোপওয়েতে বালু পাথর লুটেরাদের হামলায় ফটোগ্রাফার গুরুতর আহত

ইফতেখার মাহমুদ পাভেল 

 ভোলাগঞ্জ রোপওয়ে ধলাই নদীর সংরক্ষিত এলাকার পাথর ও বালু লুটপাটকারীদের হামলায় উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর খন্ড কালীন তথ্য চিত্র ধারণকারী এক ফটোগ্রাফার( স্বেচ্ছাসেবী) গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।২৪ শে জানুয়ারি (শনিবার) বেলা ৫ টায় ভোলাগঞ্জ রোপওয়ে বাংকার এলাকায় এ ঘটনা ঘটেছে।  স্হানীয়দের সহযোগিতায় আহতকে স্হানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আহতকে সিলেট এম,এ,জি হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গেছে । ঘঠনার আলোকে তাৎক্ষণিক কোম্পানীগঞ্জ থানার আইনশৃঙ্খলা বাহীনি ঘঠনায় জড়িত ২ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে। আটক হামলাকারীরা হলেন,১/ বিশ্ব গোস্বামী(২১)পিতা- ওমেরন্ড গোস্বামী সাং-চন্দ্রনগর, নতুন জীবনপুর,থানা- কোম্পানীগঞ্জ
জেলা- সিলেট।২. শামছুল আলম কালা(২৯),পিতা- মোজাফ্ফর আলী,সাং-দয়ারবাজার কালীবাড়ি
থানা- কোম্পানীগঞ্জ
জেলা- সিলেট।
হামলায় আহত ফটোগ্রাফার উপজেলার পুরাণ মেঘারগাঁও গ্রামের আলী হোসেন এর ছেলে রাসেল আহমদ বলে জানা গেছে। তিনি কোম্পানীগঞ্জ ফটোগ্রাফার সোসাইটির সদস্য বলেও জানা গেছে।
ঘঠনার বিবরণে প্রাথমিক সূত্রে স্হানীয় ২ জন ফটোগ্রাফার জানান, সম্প্রতি ভোলাগঞ্জ ১০ নং ও রোপওয়ে এলাকায় বিভিন্ন তথ্য সংগ্রহ ও জব্দকৃত সাদা পাথর পাহারাসহ অন্যান্য কাজে স্হানীয় কয়েকজন মাঝিসহ রাসেল উপজেলা প্রশাসন এর খন্ডকালীন দায়িত্ব পালনে অন্তর্ভূক্ত হন। উপজেলা প্রশাসন এর বিভিন্ন অভিযানে আহত ঐ ফটোগ্রাফার দায়িত্ব পালনে দেখেছেন বলে জানান তারা। আজ বিকেলে আরো ২ জন মাঝিসহ রোপওয়ে বাংকার এলাকায় যাওয়ামাত্র তাদের উপর এ হামলা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগাযোগ করলে ফোন রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। তবে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান আহত ও গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান। তাছাড়া আহত ফটোগ্রাফার উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর বিভিন্ন অভিযানে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালনে দেখেছেন বলে জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন