কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাকের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাক (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৷
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে কেন্দুয়া থানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া যায় ৷
মৃত মো. ইসহাক উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের মো. শাহেদ আলীর ছেলে ।
জানা যায়, মো. ইসহাক ডিএমপি ঢাকা মোহাম্মদপুর থানার মামলা নং-১২(১১) ২৫, ধারা-৩৯৯/৪০২ এর কারাবন্দী ছিলেন । গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ।
এ বিষয়ে মো. ইসহাকের ভাই মো. আব্দুল আহাদ মুঠোফোনে বলেন , আমরা এখনো ঢাকায় আছি । মৃত দেহ আজই বাড়িতে নিয়ে আসবো ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন