নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা, পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে, নেত্রকোণা- ৩ আসনের সাংসদ ড. রফিকুল ইসলাম হিলালীর নির্দেশনায় এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার প্রেক্ষিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ।
শনিবার (১৪ মার্চ) দুপুরে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আব্দুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আতাউল হক মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার চায়নাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ।
এ বিষয়ে মো. জয়নাল আবেদীন ভূঁঞা সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, আমাদের এ কার্যক্রম সারা দেশে চলমান এবং প্রতি শনিবারই এ অভিযান পরিচালিত হবে । এতে করে ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো রোগ প্রতিরোধ করা সহজ হবে । তাছাড়া কেন্দুয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই আমরা । তিনি আরো বলেন, এ অভিযানের মাধ্যমে আমরা সুন্দর ও পরিচ্ছন্ন আগামী বাংলাদেশ বিনির্মানে বন্ধ পরিকর ।





