কুড়িগ্রামে চায়না দুয়ারী জালে আটকে পরা অজগর সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর

 

কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ফুলবাড়ীতে মাছ ধরার চায়না দুয়ারী রিং জালে আটকা পড়েছে একটি অজগর সাপ। সোমবার সকালে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা অজগর সাপটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা ও বারোমাসিয়া নদীর মধ্যবর্তী একটি বিলে পেতে রাখা চায়না দুয়ারী রিং জালে সাপটি ধরা পড়ে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজার এলাকার কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ওই বিলে নিয়মিত চায়না দুয়ারী রিং জাল পেতে মাছ ধরেন। রোববার দুপুরে জাল তুলতে গিয়ে তিনি এর ভেতরে অজগরটি দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহযোগিতায় সাপটিকে জালসহ বাড়িতে নিয়ে আসেন। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও হাবিবুর জানান, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে আসতে পারে। কারণ, সাপটি যেখানে ধরা পড়েছে, সেখান থেকে তিন থেকে চার কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতীয় গিদালদহ সীমান্ত অবস্থিত। তবে সাপটির প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অজগরটি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা প্রয়োজনীয় সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তিনি আরও জানান সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর থেকে সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্ধারকর্মী নুর হাসান নাহিদ ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন। স্বেচ্ছাসেবী নুর হাসান নাহিদ জানান, ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
#
মোবাইল: ০১৭১২৫০১৮৫২

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top